ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পার্টিতে এক সঙ্গে রুক্মিণী আর আদ্রিত, খুঁজতে এলেন দেব!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 10:59 AM

পার্টিতে এক সঙ্গে রুক্মিণী আর আদ্রিত, খুঁজতে এলেন দেব!

পার্টিতে এক সঙ্গে রুক্মিণী আর আদ্রিত, খুঁজতে এলেন দেব!

পার্টি চলছে। চারিদিকে নিওন আলোর ঝলকানি। নেশায় বুঁদ হয়ে রয়েছে সবাই। কালো রঙের পোশাকে রুক্মিণী ওরফে নিশাও পুরোদস্তুর ‘ট্রিপি মোড’-এ। নেশায় মজেছেন তিনিও। নিজেদের মধ্যে রোম্যান্সে ব্যস্ত তারা। এমন সময়েই দেব, অর্থাৎ ডিসিপি রোহিত দাশগুপ্তর টিম সমেত গ্র্যান্ড এন্ট্রি। খুঁজতে এসেছেন আদ্রিত-রুক্মিণীকে।

দেব-রুক্মিণী অভিনীত ‘পাসওয়ার্ড’-এর প্রথম গান ‘ট্রিপি লাগে’-তে দেখা গেল এমনই কিছু দৃশ্য। পুরো গান জুড়েই কেমন এক ঘোর লাগা আচ্ছন্নতা। শনিবার আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল ‘পাসওয়ার্ড’-এর ওই প্রথম গান। পরিচালক কমলেশ্বর মাখার্জি জানান, এই ছবিতে দু’টি গান রয়েছে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন স্যাভি। ‘ট্রিপি লাগে’ কোরিওগ্রাফ করেছেন বাবা যাদব। মুক্তি পাওয়ার এক ঘণ্টার মধ্যেই বারো হাজার মানুষ দেখে ফেলেছেন সেই গানের ভিডিও।

পর পর পাঁচটি ছবিতে দেবের সঙ্গে চুটিয়ে রোম্যান্স করার পর অবশেষে রুক্মিণীকে অন্য কারো সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছে। এ নিয়ে দেব বলেন, আদ্রিত খুবই ভাল অভিনেতা। সত্যি বলতে, গানটি যখন শুট হয় তখন আমি মাত্র আধ ঘণ্টার জন্য সেখানে গিয়েছিলাম,তা-ও এক বিশেষ কাজে। গিয়ে দেখলাম দু’জনেই বেশ একটা মাখো মাখো দৃশ্য শুট করছে। আমি থাকলে যদি কারোর অস্বস্তি হয়, তাই বেরিয়ে গিয়েছিলাম কাজ মিটিয়েই।

ছবি নিয়ে আশাবাদী পরিচালকও। দেব নিজেও উচ্ছ্বসিত। দেব, রুক্মিণী বা আদ্রিত ছাড়াও ছবিতে দেখা যাবে পাওলি এবং পরমব্রতকে। ২অক্টোবর হলে আসবে টেকনো থ্রিলার ছবি ‘পাসওয়ার্ড’।

‘ট্রিপি লাগে’ গানের ভিডিওটি:-


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status