ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
চাকরির কথা বলে তরুণীকে বাসায় ডেকে গণধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 10:53 PM

চাকরির কথা বলে তরুণীকে বাসায় ডেকে গণধর্ষণ

চাকরির কথা বলে তরুণীকে বাসায় ডেকে গণধর্ষণ

সাভারের আশুলিয়ায় খালার বাসায় বেড়াতে এসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদি হয়ে দুই জনকে আসামি করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন- বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন বালিয়াডাঙ্গী এলাকার গোলাম কিবরিয়ার ছেলে তোহা মোল্লা এবং ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ জেলার কেষ্টপুর গ্রামের মৃত খাদেমুল ইসলামের ছেলে মোস্তাফিজ সরকার।

দু’জনই আশুলিয়ার জামগড়া এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে মুদি ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে গ্রামের বাড়ি থেকে আশুলিয়ার জামগড়া এলাকায় খালার বাসায় বেড়াতে আসেন ওই তরুণী। পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ওই তরুণীকে বাসায় রেখে তার খালা কর্মস্থলে যাওয়ার পর তোহা মোল্লা নামে একই এলাকার বাসিন্দা এক মুুদি ব্যবসায়ীর সাথে পরিচয় হয় ওই তরুণীর। এসময় ওই মুদি ব্যবসায়ী তরুণীকে চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে তার বাসায় দেখা করতে বলেন। পরে ওইদিন বিকালে তোহা মোল্লার কথা মতো তরুণী তার বাসায় দেখা করতে গেলে অভিযুক্ত তোহা মোল্লাসহ মোস্তাফিজ নামে আরও এক যুবক ওই তরুণীকে ঘরে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে।

পরবর্তীতে ভুক্তভোগী তরুণী বিষয়টি তার খালাকে জানালে তার সাহায্যে শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাতে দুই যুবককে অভিযুক্ত করে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাভেদ মাসুদ জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে বিষয়টির সত্যতা পাওয়ায় ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে স্বাস্থ্য পরিক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status