ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
রাজধানীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৩৫ নারী-পুরুষ আটক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 10:45 PM

রাজধানীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৩৫ নারী-পুরুষ আটক

রাজধানীতে আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ৩৫ নারী-পুরুষ আটক

রাজধানীর ভাটারায় দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৩৫ নারী-পুরুষকে গ্রেফতার করা হয়। এগুলোতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল বলে পুলিশ জানায়।

শনিবার রাতে ডিএমপির গণমাধ্যম শাখা প্রধান মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত কুড়িল প্রগতি সরণির হোটেল গার্ডেন সিটি ইন্টারন্যাশনালে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশের অপর একটি দল একই দিন বসুন্ধরা আবাসিক এলাকার সরকার মার্কেটে হোটেল স্টার-এ অভিযান পরিচালনা করে ২৫ জনকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, হোটেল দুটিতে অনেকদিন ধরে অসামাজিক কার্যকলাপ হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status