ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিয়ের দিনেই তার গায়ে জড়ানো হলো সাদা কাফন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 8:09 PM
সর্বশেষ আপডেট: Saturday, 21 September, 2019, 8:10 PM

বিয়ের দিনেই তার গায়ে জড়ানো হলো সাদা কাফন

বিয়ের দিনেই তার গায়ে জড়ানো হলো সাদা কাফন

শামিম গাজীর বিয়ের দিন শুক্রবার ছিল। দুপুরে শেরওয়ানি পরে নববধূকে আনতে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এ দিনটিতেই তার গায়ে জড়ানো হলো সাদা কাফনের কাপড়। আর এ দিনই তার জানাজা শেষে কবর দেয়া হলো।
মর্মস্পর্শী এ ঘটনাটি ঘটেছে খুলনার পাইকগাছায়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গবাদি পশুপাখির খাবার ও সারের দোকানে সার্টার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শামিম গাজী।

নিহত শামিম গাজী উপজেলার আরাজী ভবানীপুরের খলিল গাজীর ছেলে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাঁকা বাজারে অবস্থিত মাসুমের গবাদি পশুপাখির খাবার ও সারের দোকানে সার্টার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার জানান, বাঁকা বাজারে মাজেদ গাজীর ওয়ার্কশপের কর্মচারী ছিলেন শামীম। ঘটনার রাতে তিনি মাসুমের সার্টারের কাজ করতে গিয়ে এ দু’র্ঘটনার শিকার হন।

তিনি আরো জানান, এ ঘটনা স্থানীয় ক্যাম্প পুলিশকে অবহিত করা হয় এবং ক্যাম্প ইনচার্জ সঞ্জয়ের অনুমতিক্রমে ময়নাতদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন করা হয়। শুক্রবার দুপুরে পাইকগাছার গড়ইখালীতে তার বিয়ের দিনক্ষণ ছিল। কিন্তু বিয়ে নয়, জুমা নামাজের আগে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status