ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
গাঁজাসহ আওয়ামী লীগ নেতা আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 8:01 PM
সর্বশেষ আপডেট: Saturday, 21 September, 2019, 8:04 PM

গাঁজাসহ আওয়ামী লীগ নেতা আটক

গাঁজাসহ আওয়ামী লীগ নেতা আটক

কুড়িগ্রামের উলিপুরে গাঁজাসহ এনামুল হক (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌর শহরের পূর্ব বাজারস্থ একাত্তর গণকবরের স্মৃতিস্তম্ভের সামনে থেকে তাকে আটক করা হয়।

এনামুল হক পূর্ব বাজার এলাকার বণিক উল্যার ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা এনামুল হককে গাঁজাসহ আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, মাদক মামলায় আটক এনামুল হককে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status