ফাইনালের আগে আনুষ্ঠানিকতার ম্যাচ। তবে আফগানিস্তানের বিপক্ষে কিছুতেই আরেকটি হার দেখতে রাজি নয় বাংলাদেশ। চট্টগ্রামে তাই কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করছে না টাইগাররা।
তারপরও দলে একটি পরিবর্তন আনতে হয়েছে। সেটা আসলে বাধ্য হয়ে। গত ম্যাচেই অভিষেক হওয়া লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব আঙুলের চোটে এই ম্যাচে খেলতে পারছেন না।