ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
চীন সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 5:39 PM

চীন সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

চীন সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি ৬ দিনের সরকারি সফর শেষে চীন থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিএলএ বিমান বাহিনীর (পিএলএএএফ) আমন্ত্রণে সফরকালে বিমান বাহিনী প্রধান চীনের স্টেট কাউন্সিলর অ্যান্ড মিনিস্টার অব ন্যাশনাল ডিফেন্স জেনারেল ওয়েই ফেংহে এবং পিএলএ এয়ার ফোর্স কমান্ডার জেনারেল ডিং লাইহাংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা পারস্পারিক দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়াও সফরকালে বিমান বাহিনী প্রধান চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি ফর ন্যাশনাল ডিফেন্স, (এসএএসটিআইএনডি), এভিয়েশন ইনস্টিটিউট অব পিএলএ এএফ রিসার্চ একাডেমি, চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করেন। যার ফলে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও বিদ্যমান সরঞ্জামাদি সুষ্ঠু রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।

বিমান বাহিনী প্রধানের চীন সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও পিএলএ বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত গত রোববার এক সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status