ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শোভন-রাব্বানীর দেখানো পথেই হাঁটলেন ছাত্রদলের নতুন সভাপতি-সম্পাদক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 4:54 PM

শোভন-রাব্বানীর দেখানো পথেই হাঁটলেন ছাত্রদলের নতুন সভাপতি-সম্পাদক

শোভন-রাব্বানীর দেখানো পথেই হাঁটলেন ছাত্রদলের নতুন সভাপতি-সম্পাদক

গত ২০ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের উদ্বোধনে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিলো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এবার যেনো তাদের দেখানো পথেই হাঁটলেন ছাত্রদলের নব্য সভাপতি-সম্পাদক।

আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার কথা ছিলো ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাখানেক পর সেখানে পৌঁছান তারা।

ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাসময়ে না আসায় তাদের তিরস্কার করেন দলের সিনিয়র কয়েকজন নেতা। তারা বলেন, এদের অবস্থা শুরু থেকে দেখা যাচ্ছে ছাত্রলীগের পদ হারানো সভাপতি রেজওয়ানুল হক শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মতো। তারাও নাকি নিজেদের প্রোগ্রামে আওয়ামী লীগ নেতাদের দাওয়াত দিয়ে পরে উপস্থিত হতেন। এখন দেখি ছাত্রদলের অবস্থাও একই।

ছাত্রদলের দুই নেতা সময়মতো উপস্থিত না হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা ঠিক সময়ে উপস্থিত হয়েছিলেন। তাদের দেরির কারণে বেলা সাড়ে ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ বিষয়ে জানতে ছাত্রদলের দুই নেতার মোবাইলে একাধিকবার ফোন করে এবং মেসেজ পাঠিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status