ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
দেশবাসী প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে : জি এম কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 4:20 PM

দেশবাসী প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে : জি এম কাদের

দেশবাসী প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে : জি এম কাদের

দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পদক্ষেপের দিকে দেশবাসী তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে পার্টির প্রতিষ্ঠতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ জনতা লীগের (বিজেএল) ব্যানারে এ সভা হয়।

জি এম কাদের বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়তে একটা নেতৃত্ব দরকার। বর্তমান প্রধানমন্ত্রী কিছু পদক্ষেপ নিয়েছেন। দেশবাসী তার দিকে তাকিয়ে আছেন দুর্নীতির বিরুদ্ধে উনি আগামীতে কী ব্যবস্থা নেন।

তিনি বলেন, 'আমি সংসদে বলেছি, আপনার কাছে জনগণ অনেক কিছু প্রত্যাশা করেন। কারণ আপনি অনেক শক্তিশালী একজন নেত্রী। তার মত এত বেশি শক্তিশালী নেতৃত্ব নিয়ে ইতোপূর্বে কোনো সরকারপ্রধান ক্ষমতায় আসেনি।’

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে আমরা ঋণী, এটা স্বীকার করি। তার সুযোগ্য কন্যা হিসেবে মানুষের অনেক প্রত্যাশা আছে তার কাছে। তিনি দীর্ঘদিন ধরে দেশ শাসন করছেন। দুর্নীতির বিরুদ্ধে বেশকিছু পদক্ষেপ নিচ্ছেন। আমাদের প্রত্যাশা এটি সঠিকভাবে বাস্তবায়ন করবেন। কারণ দেশ ও জাতি দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চায়।

১৯৯০ এ হুসেইন মুহম্মদ এরশাদের পতন হয়নি দাবি করে জাতীয় পার্টির নতুন এ চেয়ারম্যান বলেন, ওই সময় এরশাদ স্থান পরিবর্তন করেছেন। সে ক্ষমতা ছেড়ে সাধারণ মানুষের মধ্যে মিশে গেছে। শেষ পর্যন্ত তিনি মানুষের অন্তরে চলে গেছে। যার প্রমাণ পেয়েছি তার অসুস্থ থাকাকালীন সময়ে ও মৃত্যুর পরে। তার জানাজায় মানুষের ঢল নামে।

বিজেএল-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ওসমান গণি বেলালের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ
শহিদুজ্জামান।

সভায় আলোচকরা বলেন, নব্বইর গণঅভ্যুত্থানের পর একটা গণতন্ত্র পেয়েছি। এমন গণতন্ত্র পেয়েছি যেখানে কথা বলা যায় না। যেখানে মানুষ গুম হয়ে যাচ্ছে, মাদক দুর্নীতিতে ভরে গেছে। আমরা এমন গণতন্ত্র চাইনি।

তারা বলেন, আওয়ামী লীগের অফিসের পাশে ক্যাসিনো চলে। ১২ বছরেও চোখে পড়েনি। আপনারা কী এতদিন কালো চশমা পরেছিলেন। এ দায় বর্তমান সরকার এড়াতে পারে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status