ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
অনৈতিক কাজে জড়ালে কাউকে ছাড় নয়, জানালেন এলজিআরডি মন্ত্রী
শাহ নুরুল আলম
প্রকাশ: Saturday, 21 September, 2019, 4:10 PM

অনৈতিক কাজে জড়ালে কাউকে ছাড় নয়, জানালেন এলজিআরডি মন্ত্রী

অনৈতিক কাজে জড়ালে কাউকে ছাড় নয়, জানালেন এলজিআরডি মন্ত্রী

মাদকের সাথে যুক্ত হওয়া, দরবারের নামে জিম্মি করে মানুষ থেকে টাকা আদায়, ভবন নির্মানের কাজে ইট-বালু নিতে বাধ্য করাসহ অনৈতিক কোন কাজে জড়িয়ে পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না। জীবিকা নির্বাহের জন্য সততার ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য করতে হবে। সরকারের উন্নয়ন সহযোগীতার জন্য পৌর মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, মেম্বার, দলীয় নেতাকর্মী ও জনগণের সমন্বয়ে কাজ করলে আগামী দিনগুলোতে দেশ আরো দ্রæত এগিয়ে যাবে। সে জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয় কাউকে এমন কোন কাজ করা যাবে না। যারাই দলবিরোধী ও অনৈতিক কাজে লিপ্ত হয়েছে তাদেরকে সাজা ভোগ করতে হয়েছে। দলীয় পদ পেয়ে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতা অপব্যবহারকারী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না।     

গতকাল শনিবার সকালে লাকসাম আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এসব কথা বলেন।

প্রশাসনের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, জনগণের স্বার্থে আরো নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার করতে হবে। কারণ প্রশাসনের কর্মকর্তারা এ দেশেরই নাগরিক। কারো ফাইল আটকিয়ে টাকা নিলে এটা সহ্য করা হবে না। জনগণের সেবা করার মানসিকতা তৈরি করুন।

তিনি আরো বলেন, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। দারিদ্রের হার কমিয়ে মাথাপিছু আয় বাড়ানোর লক্ষ্যেও কাজ করছে বর্তমান সরকার। অল্প কিছু সময়ের মধ্যে এ দেশের মানুষকে দারিদ্রমুক্ত করা হবে। সরকারের এ আমলেই শতভাগ উন্নয়ন পৌঁছে যাবে সবার ঘরে ঘরে। দেশের সুবিধা বি ত ও প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নেও বর্তমান সরকার নিরলস ভাবে কাজ করছে।    

পৌর আওয়ামীলীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য এড. আবু তাহের, লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভুঁইয়া, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা যুবলীগ আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এনায়েত উল্লাহ এফসিএ, তথ্য ও গবেষণা সম্পাদক অহিদ উল্লাহ মজুঃ, মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শী সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামিম, ছাত্রলীগ সভাপতি শিহাব খান।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, আলহাজ্ব মোশারফ হোসেন মজুঃ, মোঃ মনির হোসেন, মাহবুব মোর্শেদ ফারুক, নিমাই সাহা, কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, শাহ আলম, শাহজাহান, মোহাম্মদ উল্লাহ, খলিলুর রহমান, চেয়ারম্যান আবদুল আউয়াল, রুহুল আমিন, ওমর ফারুক, শহিদুল ইসলাম শহিন, আবদুর রশিদ সওদাগর, আলী আহমেদ, হারুনুর রশিদ প্রমুখ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status