ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার
মোস্তাফিজুর রহমান টিপু, লক্ষ্মীপুর
প্রকাশ: Saturday, 21 September, 2019, 1:23 PM

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে একটি পরিত্যক্ত ইটভাটা থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরিফ হেসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোর রাতে সদর উপজেলার শাকচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ হেসেন একই এলাকার আমির হেসেনের ছেলে। ঘটনাস্থল থেকে একটি এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ভোর রাতে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গুলির শব্দ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় পুলিশ আত্নরক্ষার্থে নয় রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।  পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় সদর থানার এস আই মোতাহার হোসেন ও কনস্টেবল সোহেল রানা আহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত পুলিশ সদস্যদের একই হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে  উদ্ধারকৃত লাশ ডাকাত সদস্য হতে পারে বলে ধারণা করছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status