ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
নাগার্জুনের বাগান বাড়িতে অজ্ঞাত মরদেহ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 1:17 PM

নাগার্জুনের বাগান বাড়িতে অজ্ঞাত মরদেহ

নাগার্জুনের বাগান বাড়িতে অজ্ঞাত মরদেহ

অজ্ঞাত এক মরদেহ পাওয়া গেলো দক্ষিণের জনপ্রিয় অভিনেতা নাগার্জুনের বাগান বাড়িতে। এ নিয়ে শুরু হয়েছে নানা রকম আলোচনা-সমালোচনা। এদিকে পুলিশও এ মৃত্যুর তদন্ত শুরু করেছে।

জানা গেছে, প্রায় ৬ মাস আগে তেলাঙ্গনার রঙ্গরেড্ডি জেলায় ৪০ একর জমিসহ এই বাগান বাড়ি কিনেছিলেন নাগার্জুন। এতদিন এই জমি পড়েই ছিলো। সম্প্রতি এই জমিতে চাষের জন্য লোক নিয়োগ করেছিলেন তিনি। বুধবার বাগানে কাজ করতে গিয়েই কর্মীরা এই মৃতদেহের খোঁজ পান।

বাগান বাড়ির কর্মীরাই পুলিশকে খবর দেন। এরপর পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। তবে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে মৃত মানুষটি এই নির্জন বাগান বাড়িতে এসে আত্মহত্যা করেছে। মরদেহটি এতটা পুরোনো হয়েছে যে চেহারা দেখে তাকে চেনার উপায় নেই। কে এই ব্যক্তি তার পরিচয় খোঁজার চেষ্টা করছে পুলিশ।

উল্লেখ্য, এর আগেও গত বছর নাগার্জুনের বাগানবাড়ি থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করেছিলেন পুলিশ। ভেঙ্কাটা রাজু (৩২) ও দুর্গা (৩০) ওই বাড়ির শ্রমিক ছিলেন। তদন্তের পর পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন এই বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status