ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৭ম শ্রেণির ছাত্র
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 12:58 PM

নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৭ম শ্রেণির ছাত্র

নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৭ম শ্রেণির ছাত্র

বগুড়ায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আহসান হাবিব নামে সপ্তম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। আহসান হাবিব কাহালু উপজেলার পানিসারা গ্রামের কাউসার প্রামাণিকের ছেলে এবং সপ্তম শ্রেণীর ছাত্র।

জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাতে স্কুলছাত্র আহসান হাবিব কৌশলে একই গ্রামের নবম শ্রেণির মাদ্রাসাছাত্রীর ঘরে ঢুকে তাকে ধ’র্ষণ করে। এ সময় প্রতিবেশী লোকজন টের পেয়ে এগিয়ে এল সে পালিয়ে যায়।

ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য প্রভাবশালীরা অনেক চেষ্টা চালায়। পরে এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর দাদী মঙ্গলবার কাহালু থানায় একটি ধ’র্ষণ মামলা করেন। তারপর মঙ্গলবার রাতে মালঞ্চা বাজার এলাকা থেকে ধ’র্ষক আহসান হাবিবকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে কাহালু থানার ওসি জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। অপর দিকে ধর্ষক আহসান হাবিবকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণ পেলে আসামীকে কঠিন শা’স্তি ভোগ করতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status