ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ক্যাসিনো নিয়ে প্রশ্ন করতেই, মেজাজ হারালেন মেনন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 12:56 PM

ক্যাসিনো নিয়ে প্রশ্ন করতেই, মেজাজ হারালেন মেনন

ক্যাসিনো নিয়ে প্রশ্ন করতেই, মেজাজ হারালেন মেনন

ক্যাসিনো নিয়ে প্রশ্ন করতেই সাংবাদিকদের ওপর চটে গেছেন সংসদ সদস্য রাশেদ খান মেনন। রাজধানীর ফকিরাপুলে ইয়ংমেন্স ক্লাবের ক্যাসিনোতে অভিযান চালানো হয়। ওই ক্লাবটির গভর্নিং বডির চেয়ারম্যান রাশেদ খান মেনন।

শুরুতে তিনি বলেছিলেন ক্লাবটিতে ক্যাসিনো চালানোর কথা জানতেন না তিনি। এ প্রসঙ্গে সাংবাদিকরা তার কাছে জানতে চান, ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান হয়েও ক্যাসিনোর বিষয়ে না জানা নিজের ব্যর্থতা কিনা।

এই প্রশ্নে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যান মেনন। বলেন, ‘আমার অনুশোচনা হবে কেন? ইট ইজ নট মাই ডিউটি। ইট ইজ ডিউটি অব আইনশৃঙ্খলা বাহিনী।’

গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ক্যাসিনো কাণ্ড নিয়ে সাংবাদিকরা মেননের মুখোমুখি হলে এমন কথা বলেন তিনি।

মেনন বলেন, ‘আমি ক্লাবের চেয়ারম্যান। আমি কি তা অস্বীকার করছি? আমি কখনো কোনো দায়িত্বে ছিলাম না, এখনো নেই। যেদিন ক্লাবটি ওপেন করেছি শুধু সেদিন গেছি। আর কোনোদিন যায়নি। যাওয়ার কোনো স্কোপই নাই।’

এমপি হিসেবে নিজের এলাকার কোথায় কি হচ্ছে না হচ্ছে তা জানার প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। আমার সংসদীয় এলাকায় তো ডাকাত আছে, খুনি আছে, সন্ত্রাসী আছে। তার দায় দায়িত্ব কি আমাকে নিতে হবে! এটা তো এমপির দায়িত্ব না।’

প্রসঙ্গত, গত বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ফকিরাপুলে ইয়ংমেন্স ক্লাবের ক্যাসিনোতে অভিযান চালানো হয়। এতে নারী পুরুষসহ ক্যাসিনোতে থাকা ১৪২ জনকে আটক করে র‌্যাব। পাশাপাশি বিপুল পরিমাণ টাকা ও মদও জব্দ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status