ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
দীপিকার পোশাক সামলে আলোচনায় রণবীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 12:31 PM

দীপিকার পোশাক সামলে আলোচনায় রণবীর

দীপিকার পোশাক সামলে আলোচনায় রণবীর

২০১৯-এ অনুষ্ঠিত আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পদ্মাবৎ-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার সম্মান পান রণবীর সিং। মঞ্চে তার নাম ঘোষণা হতেই দীপিকাকে চুম্বন করে মঞ্চে ওঠেন রণবীর। হল ভর্তি দর্শকের সামনে দীপিকার প্রতি রণবীরের ভালোবাসার এ প্রকাশে হাততালির ঝড় বইতে থাকে।

এসবের পাশাপাশি আইফা অ্যাওয়ার্ডসে হাজির হয়ে স্ত্রীকে কীভাবে ভাল রাখতে হয়, তা প্রকাশ করলেন রণবীর। বেগুনি রঙের বড় ওড়নার জন্য যাতে দীপিকার হাঁটতে অসুবিধা না হয়, তার জন্য কখনও স্ত্রীর পোশাক হাতে নিতে দেখা যায় রণবীর সিংকে। আবার কখনও মঞ্চে উঠে স্ত্রীর প্রশংসা করে, তার চোখে পানি এনে দেন রণবীর। সবকিছু মিলিয়ে এবার আইফার মঞ্চে স্ত্রীর পাশাপাশি দর্শকদেরও মন জয় করে নেন রণবীর সিং।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status