ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বড় জয়ে কাতারে ভাসালো বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 11:52 AM

বড় জয়ে কাতারে ভাসালো বাংলাদেশ

বড় জয়ে কাতারে ভাসালো বাংলাদেশ

কাতারে এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। বাংলাদেশের গ্রুপে ভুটান ছিল বলেই একটি জয় প্রত্যাশিত ছিল। গতকাল (২০ সেপ্টেম্বর) সেই প্রত্যাশিত জয়টা পেল বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ লড়াই করেও ২-০ গোলে হারে শক্তিশালী কাতারের কাছে। স্বাগতিকদের বিপক্ষে ভালো খেলায় আত্মবিশ্বাসের যে রসদ পেয়েছিল কিশোর ফুটবলাররা, তা কাজে লাগিয়ে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দিল তারা।

বাংলাদেশের ৩ গোলের একটি ভুটানের আত্মঘাতী। ৪৫ মিনিটে সাঈদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর মিনিট পাঁচেকের মধ্যে ভুটানের আত্মঘাতী গোলে বাংলাদেশের লিড দ্বিগুণ হয়। পরে মইনের গোলে ৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

আগামীকাল রোববার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে ইয়েমেনের বিরুদ্ধে। এই ইয়েমেনের কাছেই প্রথম ম্যাচে ১০-১ গোলে হেরেছিল ভুটান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status