ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
কোচিং সেন্টারের অন্তরালে মাদক বাণিজ্য, পরিচালকসহ গ্রেফতার ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 21 September, 2019, 11:36 AM

কোচিং সেন্টারের অন্তরালে মাদক বাণিজ্য, পরিচালকসহ গ্রেফতার ৩

কোচিং সেন্টারের অন্তরালে মাদক বাণিজ্য, পরিচালকসহ গ্রেফতার ৩

বরিশাল শহরের একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় সেখান থেকে কোচিং সেন্টারের পরিচালকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শহরের হাসপাতাল রোডে নতুন বাজার এলাকার ‘ফেইথ শিক্ষা পরিবার’ নামক কোচিং সেন্টারটিতে শুক্রবার রাতে এ সফল অভিযান চালিয়ে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ সূত্র জানায়, কোচিং সেন্টারটিতে শিক্ষাদানের অন্তরালে দীর্ঘদিন ধরে মাদক বাণিজ্য চলছিল। এই বাণিজ্যে পরিচালক শামিম আহম্মেদসহ বেশ কয়েকজন জড়িত। প্রতিদিন সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত প্রতিষ্ঠানটিতে মাদকের একটি আসর বসতো।

এই খবর নিশ্চিত হয়ে শুক্রবার রাতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বের একটি টিম অভিযান চালিয়ে সেখান থেকে ২২ বোতল ফেন্সিডিলসহ পরিচালক শামিম আহম্মেদ, মতিউর রহমান এবং বাবুল তালুকদার নামে তিনজকে গ্রেফতার করে।

এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই দোলোয়ার হোসেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status