ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 21 September, 2019, 10:49 AM

আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

আফগানিস্তানের সাথে ফাইনাল আগেই নিশ্চিত হয়েছে টাইগারদের৷ জিম্বাবুয়ের সাথে নিজেদের দুই ম্যাচ জিতলেও আফগানিস্তানের সাথে ম্যাচটি হেরেছিল টাইগাররা। আজকের ম্যাচে জয় পেলে ফাইনালের আগে তা অবশ্যই আত্নবিশ্বাস যোগাবে বাংলাদেশকে।

ফাইনালের আগে আজকের এই ম্যাচে একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই টাইগারদের। তবে দুটি পরিবর্তন অনেকটা নিশ্চিত। জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেকেই আলো ছড়ানো লেগ স্পিনার আমিনুল হক সে ম্যাচেই পড়েছেন ইনজুরিতে৷ হাতে সেলাই পড়েছে তিনটি।

গতকাল ব্যান্ডেন হাতে অনুশীলন করলেও ফাইনালে তাকে নিশ্চিত করতে আজ বিশ্রাম দেয়া হতে পারে৷ তার জায়গায় দলে আসতে পারেন স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া ওপেনিংয়ে আগের ম্যাচে ব্যর্থ হওয়া নাজমুল হাসান শান্তর জায়গায় অভিষেক হতে পারে তরুণ নাঈম শেখের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসাইন, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status