ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
মা-বাবার চোখের সামনেই নদে ডুবে গেল শিশুটি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 7 September, 2019, 7:58 PM

মা-বাবার চোখের সামনেই নদে ডুবে গেল শিশুটি

মা-বাবার চোখের সামনেই নদে ডুবে গেল শিশুটি

মা-বাবা ও স্বজনদের চোখের সামনেই নদের পানিতে ডুবে প্রাণ হারালো মাহিনূর তাসমিয়া তিনা (৭) নামে এক শিশু।

মাহিনূর কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের নন্দীপুর গ্রামের স্কুলশিক্ষক আকবর হোসেনের মেয়ে।

মাহিনূরের চাচা মো. আকরাম হোসেন জানান, শুক্রবার পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের আলগীরচর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে যান তারা। বিকালে ব্রহ্মপুত্র নদের তীরে স্বজনদের সঙ্গে ঘুরা-ফেরার সময় তাদের সঙ্গে থাকা ৭ জন শিশু নদের চরে অল্প পানিতে হাঁটাহাঁটি করছিল।

এ সময় আমরা তাদের ছবি উঠাচ্ছিলাম। এমতাবস্থায় আমাদের চোখের সামনেই মাহিনূর পানিতে তলিয়ে যাচ্ছে দেখে অন্য শিশুরা চিৎকার করে নদের পাড়ে উঠে আসে। আমরা দ্রুত পানিতে ঝাঁপিয়ে পড়ে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।

পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে মেয়েটির কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির লাশ উদ্ধার করে।

পাকুন্দিয়া থানার ওসি মো. মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক কারণে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status