|
ডেঙ্গু প্রতিরোধের প্রধান হাতিয়ারই হচ্ছে সচেতনতা: মেয়র আতিক
নতুন সময় প্রতিবেদক
|
|
ডেঙ্গু প্রতিরোধের প্রধান হাতিয়ারই হচ্ছে সচেতনতা: মেয়র আতিক বৃহস্পতিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সপ্তাহব্যাপী সারাদেশে মশক নিধন এবং মশাবাহিত রোগ প্রতিরোধকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা নিজেরা যত যাই করি না কেন, নিজেদের আগে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধের প্রধান হাতিয়ারই হচ্ছে সচেতনতা। আমরা যদি আমাদের আশপাশের জায়গা এডিস মশার প্রজনন ক্ষেত্র করে রাখি, তাহলে কোনো পদক্ষেপই কাজে আসবে না। তাই সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
