ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৯ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে রিট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 12:49 PM

পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে রিট

পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে রিট

ঈদুল আজহার আগে সিন্ডিকেট করে অনৈতিক ও বেআইনিভাবে পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে হাইকোর্টে রিট করা হয়েছে। সেই সঙ্গে রিটে এ ধরনের সিন্ডিকেট করে যারা দাম বৃদ্ধির সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করার নির্দেশনাও চাওয়া হয়েছে।




বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় কনসাস কনজ্যুমার্স সোসাইটির (সিসিএস) পক্ষে এই রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুল মোমিন।

রিটে খাদ্য মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের (ডিএনসিআরপি) মহাপরিচালক ও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

এর আগে ১৮ জুলাই নিত্যপণ্যের দাম নির্ধারণে বিবাদীদের উকিল নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ না করায় আজ এই রিট করা হয়েছে।



বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানি হতে পারে।

১৮ জুলাইয়ের নোটিশে বলা হয়েছিল, ঈদকে সামনে রেখে সম্প্রতি অনৈতিক ও অবৈধ সিন্ডিকেট করে পণ্যের মূল্যবৃদ্ধি করা হয়েছে। বিশেষত পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকার পরও মূল্য দ্বিগুণ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা বা জবাব না পেলে হাইকোর্টের প্রতিকার চেয়ে রিট করা হবে।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে রাজধানীর বাজারে পেঁয়াজের দাম হঠাৎ দ্বিগুণ হয়ে যায়। খুচরা বাজারে কয়েক দিনের ব্যবধানে ২৫ টাকার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ৪০ টাকায় এবং ৩০ টাকার দেশি পেঁয়াজ ৫০-৫৫ টাকায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status