ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 12:38 PM

‘ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে’

‘ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে’

ডেঙ্গু সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, নিয়ন্ত্রণে না থাকার অর্থ হচ্ছে অমারা হাল ছেড়ে দিয়েছি। কিন্তু আমরা হাল ছাড়িনি। সকল সংস্থা একযোগে কাজ করছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের কার্যক্রমে যোগ দিয়ে তাজুল ইসলাম বলেন, এডিস মশা নিধনকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার। এ বিষয়ে সংশ্লিষ্টদের কোন ধরনের শিথিলতা মেনে নেয়া হবে না। রোগীর সংখ্যা বাড়লেও ডেঙ্গু মহামারীতে রুপ নেয়নি বলেও দাবি করেন এলজিআরডি মন্ত্রী।

কার্যক্রমে যোগ দেন ঢাকার দুই সিটি মেয়র, ক্রিকেটার ও সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজাসহ আরও অনেকেই।

এ সময় দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেন, মশা নিয়ে রাজনীতি না করা যাবে না। ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সাড়ে তিন লাখ মানুষ ডেঙ্গু আক্রান্ত এ তথ্য কেবলই গুজব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status