ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজধানীতে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 July, 2019, 8:40 AM

রাজধানীতে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

রাজধানীতে র‍্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

রাজধানীর বাড্ডা ও মিরপুর এলাকায় র‌্যাপিড অ্যকশান ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। বাড্ডা সাতারকুল পাঁচখোলা ও মিরপুর বেড়িবাঁধ এলাকায় পৃথক এ দুই জন বন্দুকযুদ্ধে নিহতদের একজন মাদক বিক্রেতা ও অন্যজন সন্ত্রাসী বলে জানিয়েছে র‌্যাব।

বুধবার ২৪ জুলাই, দিবাগত রাত আড়াইটা ও সোয়া ৩টার দিকে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

বন্দুকযুদ্ধে নিহতরা হলেন- মহারাজ (৪০) নামে এক মাদকবিক্রেতা ও নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮) নামে এক সন্ত্রাসী।

র‍্যাব ১-এর এএসপি কামরুজ্জামান বাড্ডা সাতারকুল পাঁচখোলায় বন্দুকযুদ্ধের ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাঁতারকুল পাঁচখোলা এলাকায় কয়েকজন মাদকবিক্রেতা অবস্থান করছে। এ খবরে ঘটনাস্থলে গেলে তারা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে আমরাও পাল্টা গুলি করলে কয়েকজন পালিয়ে যায় এবং একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিন হাজার পিস ইয়াবা একটি শর্টগান, একটি শ্যুটারগান, কয়েকটি ম্যাগজিন, ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অপরদিকে বুধবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মিরপুর বেড়িবাঁধে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। সে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

মিরপুর এলাকার বন্দুকযুদ্ধের ঘটনাটি র‍্যাবের-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে খবর পাই শাহআলী খানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র‌্যাবের টহল দল সেখানে গেলে তারা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status