ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মাওলানা ওবায়দুল হকের ৯৮তম মৃত্যুবার্ষিকী
মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 11:37 PM

মাওলানা ওবায়দুল হকের ৯৮তম মৃত্যুবার্ষিকী

মাওলানা ওবায়দুল হকের ৯৮তম মৃত্যুবার্ষিকী

বাংলার নব জাগরনের অগ্রদূত, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা ওবায়দুল হকের ৯৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের আয়োজনে স্মরণসভা অনুষ্ঠিত হয়।




মঙ্গলবার ০৯জুলাই, সকাল ১১টায় সীতাকুণ্ড কামিল এমএ মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সীতাকুন্ড উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক জাহাঙ্গীর আলম বিএসসির সঞ্চালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডঃ মোঃ ফসিউল আলম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মরহুমের উত্তরসূরি দিদারুল আলম। কোরআন তেলোয়াত করেন মাদ্রাসার ছাত্র হাফেজ হামিদুল হক।

বক্তারা বলেন, মরহুম মাওলানা ওবায়দুল হক ছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেম চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার অগ্রপথিক। তিনি সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ও সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসাসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে শিক্ষার আলোর ছড়িয়েছেন সর্বত্রই।

অনুষ্ঠান শেষে মরহুম মাওলানা ওবায়দুল হকের জীবনীর উপর আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। এছাড়া সকালে খতমে কুরআন ও বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া করা হয় মরহুম মাওলানা ওবায়দুল হকের জন্য।

প্রধান বক্তা ছিলেন সচিব মোঃ জসিম উদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হক,উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দীন, যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, সীতাকু সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, কে,এম, মোমিনুল হক সেলিম, মুক্তিযোদ্ধা কবি ও লেখক শুক্কুর চৌধুরী, সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাংবাদিক কাইয়ুম চৌধুরী, নাছির উদ্দিন অনিক, খায়রুল ইসলাম, মাওলানা নুরুল আমিন, মাওলানা দেলোয়ার হোসেন, অধ্যাপক আলতাফ হোসেন, মাওলানা আনোয়ার হোসেন, ডাক্তার কামাল উদ্দীন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status