ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
প্রবাসী স্বামীকে গলাকেটে হত্যাচেষ্টা, সন্তানসহ প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 6:59 PM

প্রবাসী স্বামীকে গলাকেটে হত্যাচেষ্টা, সন্তানসহ প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী

প্রবাসী স্বামীকে গলাকেটে হত্যাচেষ্টা, সন্তানসহ প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার কারিকর ডাঙ্গী গ্রামের বাহরাইন প্রবাসী ইউসুফ প্রামাণিক (৩৫) তার সাত বছর বয়সী ছেলেকে ফিরে পেতে চান। ছেলেকে ফিরে পেতে তিনি স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের দ্বারস্থ হয়েছেন।




বুধবার দুপুরে চরভদ্রাসন উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বাহরাইন প্রবাসী ইউসুফ প্রামাণিক বলেন, ছেলেকে ফিরে পেতে আপনাদের সহযোগিতা চাই। গত ২৫ দিন ছেলেকে দেখি না। ছেলে কোথায় আছে জানি না। আমার ছেলেকে এনে দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ প্রামাণিক বাহরাইনে চাকরি করার সুযোগে তার স্ত্রী চম্পা খাতুন (৩২) আপন খালাতো ভাই শেখ রুবেলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রায় দুই বছর যাবৎ তারা মেলামেশা করে আসছে। প্রায় আড়াই মাস আগে স্বামী ইউসুফ প্রামাণিক ছুটিতে বাড়ি ফিরে আসেন। বাড়িতে এসে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন এবং স্ত্রীকে কড়া শাসনের মধ্যে রাখেন।

গত ১৫ জুন দিবাগত গভীর রাতে স্ত্রী চম্পা খাতুন হঠাৎ বিছানা থেকে উঠে ঘরের দরজা খুলে দেয়। এ সময় পরকীয়া প্রেমিক শেখ রুবেল হাতে ধারালো ছুরি নিয়ে ঘরে ঢুকে ইউসুফের গলা বরাবর কুপিয়ে জখম করে। পুনরায় আঘাত করতে গেলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় ইউসুফের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পরকীয়া প্রেমিক রুবেল দৌড়ে পালিয়ে যায়। পরে আহত ইউসুফকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর এখন তিনি কিছুটা সুস্থ।

এদিকে ইউসুফ যখন হাসপাতালে চিকিৎসাধীন তখন স্ত্রী চম্পা খাতুন সাত বছর বয়সী শিশুপুত্র ওমর ফারুককে সঙ্গে নিয়ে পরকীয়া প্রেমিক রুবেলের হাত ধরে উধাও হয়ে যায়। ২৪ দিন চিকিৎসাধীন থাকার পর ইউসুফ বাড়িতে এসে স্ত্রী চম্পা খাতুন ও শিশু পুত্র ওমর ফারুককে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

প্রবাসী ইউসুফ প্রামাণিক বলেন, বাহরাইন দেশে পাঁচ বছর চাকরীকালীন সময়ে যা রোজগার করেছি সব টাকা স্ত্রীর নামের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছি। এমনকি তার জন্য আলাদা বাড়ি করে দিয়েছি। সে যা বলেছে আমি তাই করেছি। কিন্তু সে আমার সঙ্গে কি করলো?

এছাড়াও তিনি আরও বলেন, যে স্ত্রী তার স্বামীকে হত্যার চেষ্টা করে সেই স্ত্রী আমার দরকার নেই। ওর মতো স্ত্রীর সঙ্গে আমি সংসার করতে চাই না। আমি আমার শিশু পুত্রকে ফিরে পেতে চাই। এ বিষয়ে চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করেছি।

মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শাহীনুর রহমান জানান, নিখোঁজ পরকীয়া প্রেমিক যুগলকে গ্রেফতারের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা এলাকায় নেই, সম্ভবত ঢাকায় অবস্থান করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status