ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা মানছেনা মামলার বাদীপক্ষ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 3:54 PM

লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা মানছেনা মামলার বাদীপক্ষ

লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা মানছেনা মামলার বাদীপক্ষ

লক্ষ্মীপুর সদরের মাছিমনগরে জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষ আনোয়ার হোসেনের বিরুদ্ধে শরীফ হোসেন ভুঁইয়া বাদি হয়ে ১৪৪ ধারা মামলা দায়ের করলে আদালত উভয় পক্ষকে নিষেধাজ্ঞার আদেশ দেয়। মামলার বাদি ওই আদেশ আমান্য করে প্রতিপক্ষকে বেদখল করার চেষ্টার অভিযোগ পাওয়া যায়।




সোমবার (৮ জুলাই) সকাল ৭ ঘটিকায় এ ঘটনা ঘটে।

জানাযায়, লক্ষ্মীপুর সদরের মাছিমনগর গ্রামের হায়দর আলী ভূঁইয়া বাড়ির সুজায়েত উল্যার পুত্র অানোয়ার গংদের খরিদিয় জমি নিয়ে দীর্ঘদিন থেকে একই উপজেলার মাছিমনগর গ্রামের মাহমুদ উল্যাহ ভূঁইয়ার পুত্র শরীফ হোসেন ভূঁইয়া বিরোধ করে আসছে। এ নিয়ে দু'পক্ষের মধ্যে একাধিক মোকদ্দমা চলমান আছে।

কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, আনোয়ার হোসেন বিগত ২/১১/২০০৯ইং তারিখে ১১৩৫৪নং দলিল মূলে একটি সেমিপাকা ঘরসহ ৯শতক জমি খরিদ করেন। যাহা লক্ষ্মীপুর জেলার সদর থানাধীন পারবর্তীনগর মৌজার আর এস ৯১২নং খতিয়ানের সাবেক দাগ ১৩০৫, ১৩০৬, ১৩০৯ হালে ২১১৮, ২১১৯, ২১২১দাগ। সাবেক ১৩০৫ ও হালে ২১১৮ দাগে ৩শতক জুড়ে  নালিশী ভূমিতে স্থাপিত সেমিপাকা ঘরটি অবস্থিত। উক্ত ভূমি নিয়ে সিভিল আদালতে মোকদ্দমা নং-২২৯/১৪ইং বিচারাধীন আছে, যার বাদি আনোয়ার হোসেন গং।

আনোয়ার হেসেন জানান, বিগত ১৮/৪/১৯ইং তারিখে মিথ্যা ঘটনা সৃজন করে তার বিরুদ্ধে  অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারা মিছ মামলা নং-২৬৯/১৯ দায়ের করে। আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় থাকা ও স্থানীয় তহসিলদারকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেয়।  সদর থানার পুলিশ উভয়পক্ষকে স্থিতাবস্থার নোটিশ দেয় এবং তহসিলদার আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। মামলা বাদি শরীফ হোসেন ভূঁইয়া ওই তহসিলদারের প্রতিবেদনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আদালতে গত ৪/৭/১৯ইং তারিখে নারাজি আবেদন করে। ১ম তদন্ত প্রতিবেদনে নালিশী জমির ঘরটি বাদীর বেদখলে আসায় আদালতের পরবর্তী ধার্য্য তারিখের পূর্বে  ২য় তদন্তকার্যে বন্ধ ঘরটি বাদি শরীফ হোসেন ভূঁইয়া তার দখলে দেখানোর  জন্য মরিয়া হয়ে ঘটনারদিন নালিশী ভূমিতে স্থাপিত ঘরের তালা ও পিছনের ওয়াল জোরপূর্বক ভেঙ্গে প্রতিপক্ষকে বেদখল করার চেষ্টা চালায় বলে তিনি জানান।

এলাকাবাসি জানান, সেমিপাকা ঘরটির পিছনের ওয়াল ও তালা ভাঙ্গা নিয়ে দু'পক্ষের মধ্যে যে কোন মূহুর্তে সংঘাতের আশংকা রয়েছে।

এ দিকে ঘর দখলের চেষ্টার বিষয়ে বাদি শরীফ হোসেন ভূঁইয়ার মতামত জানতে চাইলে তিনি ঘরটি তার বলে দাবি করেন। অাদালতের নিষেধাজ্ঞা অমান্যের বিষয় জানতে চাইলে তিনি এ বিষয় কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status