ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাছাই
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 July, 2019, 3:21 PM

বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাছাই

বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতা বাছাই

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের বাছাই অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জুড়ে মাইকিং এর মাধ্যমে ভাতা পাওয়ার যোগ্য এমন ব্যক্তিদের প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত হওয়ার অনুরোধ জানান হয়। মঙ্গলবার সকালে যাচাই-বাছাই উপলক্ষে বুজরুককৌড় দাখিল মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের যাচাই-বাছাইকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদ চত্বরে ভাতা পাওয়ার যোগ্য এমন লোকজনের এখানে সমাগম ঘটে।
 
ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য এমন ব্যক্তিদের সনাক্ত করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মমিন, ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজাহার আলী, ইউনিয়ন সমাজকর্মী ইলা রানী, বীরমুক্তিযোদ্ধা মোকবুল হোসেন, আ’লীগ নেতা শাহরিয়া, ছাত্রলীগ নেতা আশিকুর রহরমান সজল, আতিকুর রহমান আতিক, ইউপি সচিব আলাউদ্দীন সহ ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চলতি বছর শ্রীপুর ইউনিয়নে বয়স্ক ৯৭, বিধবা ২৯ এবং প্রতিবন্ধী ৩৫ জনকে ভাতার আওতায় আনা হবে বলে সমাজসেবা কার্যালয় সূত্রে জানাগেছে।

স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status