ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬ ● ২৪ আশ্বিন ১৪৩৩
এবার মেহজাবিনের ‘মহামায়া’য় অপূর্ব!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 30 June, 2019, 12:48 PM

এবার মেহজাবিনের ‘মহামায়া’য় অপূর্ব!

এবার মেহজাবিনের ‘মহামায়া’য় অপূর্ব!

বিশিষ্ট নাট্যনির্মাতা ও নাট্যরচয়িতা সুমন আনোয়ার সব সময়ই একটু ভিন্ন ধরনের গল্প নিয়েই নাটক বা টেলিফিল্ম নির্মাণ করতে ভালোবাসেন। তার নাটক-টেলিফিল্মে সাধারণত জীবনের অন্য কোনো বাঁকের গল্প উঠে আসে। তাই নাটক-টেলিফিল্মের আলাদা দর্শকই আছে। গেল ঈদে তার নির্মিত ‘অন্ধকার ঢাকা’ নাটকটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, জাকিয়া বারী মম ও শ্যামল মাওলা। এবার সুমন আনোয়ার দুজন অন্ধ মানুষের জীবনযাপন কেমন হতে পারে, তেমন গল্প নিয়েই নির্মাণ করেছেন আগামী ঈদের জন্য বিশেষ নাটক ‘মহামায়া’। এরই মধ্যে গত ১৯ ও ২০ জুন তিনি নাটকটি নির্মাণের কাজ শেষ করেছেন। নাটকটি রচনা করেছেন সুমন আনোয়ার নিজেই। নাটকটিতে অন্ধ স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবিন চৌধুরী।






গেল সপ্তাহে অপূর্বর ছোট ভাই দীপু আত্মহত্যা করেন। যে কারণে টানা বেশ কয়েক দিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়া অপূর্ব কিছুটা শক্ত হয়েই গেল ১৯ জুন অভিনয় ফিরেছেন ‘মহামায়া’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এ নাটকে অপূর্ব শহীদ চরিত্রে এবং মেহজাবিন অভিনয় করেছেন কণা চরিত্রে। দুজন অন্ধ স্বামী-স্ত্রীর আবার একটি ছোট বাচ্চাও রয়েছে। তিনজনকে ঘিরেই নাটকের গল্প এগিয়ে যায়।

নাটকটিকে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘মহামায়া একেবারেই ভিন্ন ধরনের গল্পের একটি নাটক। এ ধরনের গল্পে এর আগে কখনোই আমার অভিনয় করা হয়ে ওঠেনি। পুরো নাটকে অন্ধ হিসেবে অভিনয় করে যাওয়া একজন অভিনেতার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং। সুমন ভাই খুব সহযোগিতা করেছেন। তিনি নিঃসন্দেহে একজন গুণী নাট্যনির্মাতা। যে কারণে তার নির্দেশনাও আমি ভীষণ উপভোগ করেছি। মেহজাবিনও অনেক ভালো করেছে তার চরিত্রে। আমি খুবই আশাবাদী কাজটি নিয়ে।’

মেহজাবিন বলেন, ‘সুমন আনোয়ার ভাইয়ের নির্দেশনায় এবারই প্রথম আমার কাজ করা। গল্পটা এক কথায় অসাধারণ। দুজন অন্ধ মানুষের জীবনযাপন কেমন হতে পারে, তাই নাটকটিতে তুলে ধরার চেষ্টা করেছেন সুমন ভাই। আমার কাছে কাজটি করে ভীষণ ভালো লেগেছে। অপূর্ব ভাই এবং আমি দুজনই কাজটি উপভোগ করেছি। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’ আগামী ঈদে নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতাসূত্রে জানা গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status