ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬ ● ২১ আশ্বিন ১৪৩৩
রাজধানীর কমফোর্ট হাসপাতালে বিস্ফোরণ, দগ্ধ ৪
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 30 June, 2019, 12:27 PM
সর্বশেষ আপডেট: Sunday, 30 June, 2019, 1:30 PM

রাজধানীর কমফোর্ট হাসপাতালে বিস্ফোরণ, দগ্ধ ৪

রাজধানীর কমফোর্ট হাসপাতালে বিস্ফোরণ, দগ্ধ ৪

রাজধানী ঢাকার গ্রিন রোডে কমফোর্ট ডক্টরস চেম্বারের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধ ব্যক্তিরা ওই কক্ষে রং ও কাঠের কাজ করছিলেন। আজ রোববার সকাল নয়টার দিকে কাজ করার জন্য কক্ষে ঢুকে তাঁরা বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য সুইচ টেপেন। সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ঘটে।





দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন ফয়েজ (২৩), রাসেল (৩০), সুজন (১৯) ও রকিব (২২)।

হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দগ্ধ চারজনকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। ফয়েজের ৪০ শতাংশ, রাসেলের ৬২ শতাংশ, সুজনের ১৮ শতাংশ এবং রকিবের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে।

দগ্ধ শ্রমিকেরা জানান, বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কমফোর্ট ডক্টরস চেম্বারে বেশ কয়েকদিন ধরে তাঁরা সাজসজ্জা ও সংস্কারের কাজ করছিলেন। আজ সকাল নয়টার দিকে নিচতলার ওই কক্ষে গিয়ে বাতি জ্বালানোর জন্য এক কর্মী সুইচে চাপ দেন। সঙ্গে সঙ্গে বিকট শব্দে কক্ষটিতে বিস্ফোরণ হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status