ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬ ● ২৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের সেমিফাইনাল অনিশ্চিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 30 June, 2019, 12:03 AM

বাংলাদেশের সেমিফাইনাল অনিশ্চিত

বাংলাদেশের সেমিফাইনাল অনিশ্চিত

চলতি বিশ্বকাপে পয়েন্ট তালিকায় ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে বাংলাদেশ দল। সেমিফাইনাল খলতে হলে জিততে হবে আরও দুটি ম্যাচ। কিন্তু তাতে কি সেমিফাইনাল খেলার স্বপ্নটি পূরণ করতে বাংলাদেশ দল?





বিশ্বকাপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান শেষ চারে ভালোভাবে টিকে আছে। বিশ্বকাপের শুরুতেও কেউ এমনটা ভাবেনি। কিউই সাবেক অধিনায়ক ম্যাককালাম তো ভবিষ্যদ্বাণী করেই দিয়েছিলেন বাংলাদেশ দলের জন্য জে টাইগাররা জিতবে মাত্র একটি ম্যাচ। কিন্তু তার সেই ভবিষ্যদ্বাণী কাজে লাগেনি। হজম করতে হয়েছে তাকেই। টাইগার বাহিনী প্রমাণ করে দিয়েছে যে তার সেই ভবিষ্যদ্বাণী অর্থহীন ছিল। চলতি বিশ্বকাপে একটি নয় ৩ টি ম্যাচ জিতে এখন ৭ পয়েন্ট পেয়ে তালিকার ৫ নম্বরে আছে।

সেমিফাইনবাল খেলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ইতিমধ্যে সেমিফাইনালের টিকিট পেয়ে গেছে অস্ট্রেলিয়া ১২ পয়েন্ট নিয়ে। ভারত ৬ ম্যাচে ১১ পয়েন্ট এবং নিউজিল্যান্ড ৭ ম্যাচে ১১ পয়েন্ট। এখন কোন অলৌকিক কিছুই শুধু শেষ চার থেকে ছিটকে ফেলতে পারে দুই দলকে। সেমিফাইনাল খেলতে সবার আগে বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ডের দিকে। সাত ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তারা চার নম্বরে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে এউইন মরগানের দলের পয়েন্ট হবে ১২। তখন শেষ দুই ম্যাচ জিতে ১১ পয়েন্ট নিয়েও লাভ হবে না বাংলাদেশের।

ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা রয়েছে সাত নম্বরে। গতকাল দক্ষিণ আফ্রিকাকে হারালে ৮ পয়েন্ট হবে তাদের। বাকি দুই ম্যাচ জিতলে লঙ্কানরাও ১২ পয়েন্ট নিয়ে চলে যাবে সেমিফাইনালে। সে ক্ষেত্রেও ১১ পয়েন্ট পাওয়া বাংলাদেশের আফসোস বাড়বে শুধু। মানে সেমিফাইনাল ভাগ্য পুরোপুরি বাংলাদেশের হাতে নেই। তাই নিজেদের দুই ম্যাচ জয়ের পাশাপাশি মাশরাফিদের আশা করতে হবে অন্য ম্যাচের ফলগুলো যেন নিজেদের পক্ষে থাকে।

এমন কিছু হলে ৯ পয়েন্ট নিয়েও প্রথমবার বিশ্বকাপ সেমিফাইনাল খেলা সম্ভব বাংলাদেশের। তখন ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে হারতে হবে দুই ম্যাচ। পাশাপাশি হারতে হবে পাকিস্তানকেও। আপাতত এত কিছু না ভেবে বাংলাদেশ মনোযোগী হবে নিজেদের দুই ম্যাচ জিততে। বাকিটা ভাগ্যের হাতে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status