ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬ ● ২৯ আশ্বিন ১৪৩৩
নির্বাচন করছেন না জয়া আহসান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 June, 2019, 6:45 PM

নির্বাচন করছেন না জয়া আহসান

নির্বাচন করছেন না জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের জন্য সমানতালে দু’বাংলায় দৌড়ঝাপ তার। অভিনয়ের মধ্যে থাকতেই বয়সের ক্ষণটা তার হয়েছে বেশ। তবে বয়স দিয়ে নয় তার নিজের ফিটনেস বলবে তার রূপের কথা। এখনও বয়সের ছাপ পড়েনি শরীরে। তারপরও পরিবারের কারণে বিয়ে করতে যাচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও তার রয়েছে খ্যাতি। পেয়েছেন তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার।




আগামী ২৭ জুলাই চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি (মাদার সংগঠন) এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে মনোনয়ন কিনেছেন প্রযোজক সমিতির নেতারা। সেই তালিকায় নাম শুনা যাচ্ছিলো জয়া আহসানের।

তবে জয়ার নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট অনেকেই ধারণা করছেন কয়েকদিন হলো প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি। তার প্রযোজনায় ‘দেবী’ নামে মাত্র একটি চলচ্চিত্র উপভোগ করেছেন দর্শক। এর মধ্যে চলচ্চিত্রের শীর্ষ এই সংগঠনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা পোষণ করা তার একদমই ঠিক হয়নি। হয়তো ফরম তোলার পরে সেটা বুঝতে পেরেছেন অভিনেত্রী। আর সে কারণেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জয়া।

তবে জয়ার এক ঘনিষ্ট ব্যক্তি জানিয়েছেন, জয়া নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তার ব্যস্ততার জন্য। কারণ নির্বাচন করতে হলে বেশ কয়েকদিন এটা নিয়েই তাকে ব্যস্ত থাকতে হবে। কিন্তু সেই সময়টি একদমই দিতে পারবেন না এ অভিনেত্রী

দীর্ঘ সাত বছর পর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে মোট ৪৩জন প্রার্থী। এবার মোট ভোটার সংখ্যা ১৪০ জন।এর আগে ২০১৬ সালে প্রযোজক নাসির হোসেনের করা রিটের কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়। পরপর তিনবার কেউ নির্বাচনে দাঁড়াতে পারবেন না—এফবিসিসিআই’র অধীন সংগঠনের এমন নির্বাচনী রীতির খেলাপ করা হয়েছে মর্মে নাসির হোসেন বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছিলেন। রিটের পরিপ্রেক্ষিতে আদালত নির্বাচন স্থগিত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status