|
হোটেল-রেস্তোঁরায় প্লেট-বর্জন, ফিরে আসছে কলাপাতা
নতুন সময় ডেস্ক
|
![]() হোটেল-রেস্তোঁরায় প্লেট-বর্জন, ফিরে আসছে কলাপাতা এ দেশে কলাপাতা বা শালপাতায় খাবার পরিবেশন যে একটা ঐতিহ্য তা নতুন প্রজন্মের কাছে অজানাই থেকে যাচ্ছিল। তবে পানির ভাঁড়ারে টান পড়তেই সেই ঐতিহ্যে ব্যবসায়ীদের হাত বাড়ানোয় নতুন করে ফিরে আসছে কলাপাতা। ব্যবসায়ীরা জানান, পানির অভাবেই তাদের এই উদ্যোগ। বড়ো রেস্তোঁরাতেও স্টেনলেস স্টিলের থালার ওপর সাজিয়ে দেয়া হচ্ছে কলাপাতা। প্লেটে খাবার দেয়ার পর তা ধুয়ে পরিষ্কার করতে যে কয়েকগুণ বেশি পানির প্রয়োজন, সে কথা তো আর বলার অপেক্ষা রাখে না। এনভায়রনমেন্টালিস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অরুণ কৃষ্ণমূর্তি বলেছেন, বিপদে পড়লে যে সেগুলোকে ফের ব্যবহার করে ঘুরে দাঁড়ানো যায়, সেটাই প্রমাণ হচ্ছে এখন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
