ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
হচ্ছে না ‘আইয়ুব বাচ্চু চত্বর’, থাকবে রুপালি গিটার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 12:47 PM

হচ্ছে না ‘আইয়ুব বাচ্চু চত্বর’, থাকবে রুপালি গিটার

হচ্ছে না ‘আইয়ুব বাচ্চু চত্বর’, থাকবে রুপালি গিটার

চট্টগ্রাম মহানগরীর ‘প্রবর্তক মোড়’ নাম পরিবর্তন করে আইয়ুব বাচ্চু চত্বর করার ঘোষণা নিয়ে সমালোচনার মুখে পড়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। যার কারণে এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে চসিক।

এদিকে, একদল এর পক্ষ নিলেও, আরেক দলের মতে ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত প্রবর্তক মোড়ের নাম বদল করাটা ঠিক হবে না বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা।





তবে এ নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)-এর কর্মকর্তারা বলছেন, প্রবর্তক মোড়ের নাম পাল্টানোর কোনো পরিকল্পনা তাদের নেই। মোড়ে শুধু আইয়ুব বাচ্চুর রুপালি গিটার স্থাপনের মাধ্যমে তরুণদের কাছে এটিকে আকর্ষণীয় করে তোলা হবে।

এদিকে চসিকের নগর পরিকল্পনাবিদ রেজাউল করিম বলেন, প্রবর্তক মোড়ের নাম ঠিক থাকবে। আইয়ুব বাচ্চু চত্বর হবে না। শুধু রূপালী গিটার স্থাপন করা হবে।

এছাড়া, চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট হল ভেঙে যে সাংস্কৃতিক কমপ্লেক্স তৈরি হচ্ছে সেটিও আইয়ুব বাচ্চুর নামে করার প্রাথমিক ঘোষণা এসেছিল। সমালোচনার মুখে সেই সিদ্ধান্ত থেকেও সরে এসেছে চসিক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status