ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মেসিদের আজ জয়ের বিকল্প নেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 12:30 PM

মেসিদের আজ জয়ের বিকল্প নেই

মেসিদের আজ জয়ের বিকল্প নেই

চলতি কোপা আমেরিকায় পেরুকে ৫-০ গোলে হারিয়ে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। তবে এখনো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারেনি মেসির আর্জেন্টিনা।

আজ রবিবার কাতারের বিরুদ্ধে জিততে হবে। দুই খেলায় সমান তিন পয়েন্টে থাকা এ দল দুটি ড্র করলেও কিছুটা সুবিধা হবে আর্জেন্টিনার।





কারণ আর্জেন্টিনা গোল ব্যবধানে কাতারের চাইতে এগিয়ে আছে। তবে এ ড্রও লিওনেল মেসির দলকে কোনো নিশ্চয়তা দিচ্ছে না। কেননা গ্রুপের শীর্ষদল কলম্বিয়া ছয় পয়েন্ট পেয়ে শেষ আট নিশ্চিত করে রেখেছে।

জয়ের প্রসঙ্গে আর্জেন্টিনার অধিনায়ক  বলেন,  ‘আমাদেরকে ইতিবাচক থেকে নিজেদের আত্মবিশ্বাসকে ধরে রাখতে হবে। আমাদের উন্নতি ঘটানো দরকার এবং পরের খেলাটির জন্য সম্ভাব্য সেরা হয়েই আসতে হবে। এবং জিততে হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status