ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
১৫ আগস্ট পর্যন্ত ওমরাহ ভিসা বন্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 12:23 PM

১৫ আগস্ট পর্যন্ত ওমরাহ ভিসা বন্ধ

১৫ আগস্ট পর্যন্ত ওমরাহ ভিসা বন্ধ

পবিত্র হজকে সামনে রেখে আগামী ১৫ ১৫ আগস্ট পর্যন্ত ওমরাহ ভিসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, তারা গত ১৭ জুন থেকে ওমরাহ ভিসার আবেদন গ্রহণ করা বন্ধ করে দিয়েছে। খালিজ টাইমস।




চাঁদ দেখা সাপেক্ষে আগামী আগস্ট মাসের মাঝামাঝি পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে আগামী ১৬ আগস্ট থেকে আবার ওমরাহ ভিসা চালু হবে।

সৌদি আরবের ন্যাশনাল কমিটি ফর দ্য হজ অ্যান্ড ওমরাহ’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিন বাদি বলেন, আগামী ১৬ আগস্ট (১৫ জিলহজ) থেকে আবারও চলতি মৌসুমের ওমরাহ পালনের জন্য ভিসার আবেদন গ্রহণ করা হবে। এই ভিসা পাঁচ দিনের মধ্যে ইস্যু করা এবং এটির মেয়াদ হবে এক মাস।

এ বছর ৭৬ লাখ ৫০ হাজার ৭৩৬ জন ওমরাহ ভিসার জন্য আবেদন করেছেন। তার মধ্যে ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭ জন মুসল্লি সৌদি আরব পৌঁছেছেন।

সৌদি সরকার তাদের ভিশন-২০৩০ সামনে রেখে ওমরাহ পালনে ইচ্ছুকদের ব্যাপক হারে ভিসা দেয়া শুরু করেছে। সে হিসাবে ২০৩০ সালের মধ্যে ওমরাহ হজ পালনকারীর সংখ্যা তিন কোটিতে উন্নীত করার লক্ষ্য নিয়েছে সৌদি সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status