ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সুযোগের অপেক্ষায় মিঠুন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 23 June, 2019, 12:22 PM

সুযোগের অপেক্ষায় মিঠুন

সুযোগের অপেক্ষায় মিঠুন

টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচে পাঁচ নম্বরে সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ মিঠুন। দুই ম্যাচে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি, অন্য ম্যাচে ফেরেন কোনও রান না করেই। উইন্ডিজের বিপক্ষে তাই তার জায়গায় খেলানো হয় লিটন দাসকে। ওই ম্যাচে নেমেই সাকিব আল হাসানের সঙ্গে দুর্দান্ত এক জুটিতে ম্যাচ জিতিয়ে আসেন লিটন। খেলেন ৬৯ বলে ৯৪ রানের ঝড় ইনিংস। তবে সুযোগের অপেক্ষায় আছেন মিঠুন, দলে ডাক পেলেই যেন সেরাটা দিতে পারেন সেজন্য নিজেকে প্রস্তুত রাখছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান।





শনিবার (২২ জুন) হাতে গোনা ক’জন মাত্র ক্রিকেটার যেচে গেছেন ঐচ্ছিক অনুশীলনে। সেখানে মিঠুন সবার আগে তৈরি হয়ে হোটেল রুম থেকে এসে টিম বাসের সামনে এসে দাঁড়ালেন। পরে ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের সঙ্গে এসে দাঁড়ালেন স্বদেশি সাংবাদিকদের সামনে। প্রশ্ন করা হলো, আপনি তো খেলতে খেলতে বাদ পড়লেন। আপনার বদলে লিটন দাস দলে জায়গা পেয়েই দূর্বার। আপনার কেমন লাগছে? একটু বলবেন?

মিঠুনের জবাব, নাহ আমি মোটেই নেতিবাচক চোখে দেখিনি। কেন দেখবো? আমার জায়গায় লিটন খুব ভালো করেছে। আমি পজিটিভলি দেখছি। সবচেয়ে বড় কথা দল উপকৃত হয়েছে। লিটনের ব্যাটিংটা টিমের কাজে দিয়েছে। উইন্ডিজের সাথে ম্যাচ জয়ে সাকিব ভাইয়ের পাশাপাশি লিটনেরও অবদান ছিল। তারপর লিটন অস্ট্রেলিয়ার সাথে শেষ ম্যাচটাও ভালো শুরু করেছিল।

তাহলে আপনি এখন কী ভাবছেন, কী করছেন? মিঠুনের উত্তর, আমি কিছুই ভাবছি না। আমার কাজ হলো নিজেকে তৈরি রাখা। আমার বিশ্বাস যেকোনও সময় আমাকে আবার প্রয়োজন হতে পারে। চেষ্টা করছি নিজের কাজটা ঠিক ঠিক করে রাখার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status