ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নগ্ন অমলায় নেটিজেনদের সাড়া ! দেখুন ভিডিও
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 3:37 PM

নগ্ন অমলায় নেটিজেনদের সাড়া ! দেখুন ভিডিও

নগ্ন অমলায় নেটিজেনদের সাড়া ! দেখুন ভিডিও

অমলা পল এখন পর্যন্ত ভারতের তামিল, মালয়ালাম ও তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি লাল যোশী পরিচালিত নীলাথামারা চলচ্চিত্রের মাধ্যমে নিজের অভিনয় জীবন শুরু করেন এবং সিন্ধু সামাভেলী তামিল মুভিতে বিতর্কিত চরিত্রে অভিনয় করে চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়ান।




এবার মুক্তি পেল তার তামিল ছবি ‘আদাই’-এর টিজার। টিজারটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে আলোড়ন সৃষ্টি করেছে। আলাদা করে নজর কেড়েছেন অভিনেত্রী অমলা পল অভিনীত ‘কামিনী’ চরিত্রটি।

এক মিনিট ৪৩ সেকেন্ডের ওই টিজারটিতে দেখা যায়, কামিনীর মা পুলিশের কাছে মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ জানাতে যায়। বোঝা যায়, শেষবার যখন তিনি মেয়েকে ফোন করেছিলেন, তখন কামিনী মদ্যপ অবস্থায় ছিলেন। পরের দৃশ্যেই কামিনী (অমলা পল) নগ্ন অবস্থায়। সঙ্গাহীন অবস্থা থেকে তার জ্ঞান ফিরেছে।

এদিকে ছবির শুটিংয়ের সময় একটি সাক্ষাৎকারে অমলা জানান, আদাই কোনো সাধারণ ছবি নয়। এর মাধ্যমে একজন অভিনেতা অভিনয়ের গভীরে গিয়ে মানুষের আবেগকে প্রকাশ করতে পারে।

এর আগে ছবিটির প্রথম পোস্টারও নেটিজেনদের মধ্যে সাড়া ফেলেছিল। পোস্টারে দেখা গিয়েছিল টয়লেট পেপার জড়ানো ক্রন্দনরত অমলাকে। আদাই ছবিটি পরিচালনা করছেন রত্নাকুমার।



এ বিষয়ে বলিউড পরিচালক করণ জোহর তার টুইটার পেজে টিজারটি শেয়ার করে লেখেন, ‘স্বাধীনতার আসল মানে তুমি সেটাই করো, তোমার সঙ্গে যা করা হয়। আসছে আদাই, একটি তামিল ছবি যা সামাজিক স্থিতাবস্থাকে পরিবর্তন করবে। অভিনয়ে সাহসী ও সুন্দরী অমলা।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status