ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সবজি বাগানে গাঁজা চাষ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 11:32 AM

সবজি বাগানে গাঁজা চাষ

সবজি বাগানে গাঁজা চাষ

দিনাজপুরের নবাবগঞ্জে একটি সবজি বাগানে থেকে ৩২টি গাঁজার গাছ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর বাজার সংলগ্ন নন্দনপুর গ্রামের রবিউল ইসলামের সবজি বাগান থেকে এ গাছগুলো জব্দ করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার গাঁজার গাছ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।




ওসি জানান, উপজেলার নন্দনপুর গ্রামে সবজি বাগানে গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক থানা পুলিশের সহায়তায় বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর বাজার সংলগ্ন নন্দনপুর গ্রামের রবিউল ইসলামের সবজি বাগানে অভিযান চালিয়ে ওই বাগান থেকে ৩২টি গাঁজার গাছ জব্দ করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

তিনি বলেন, এই বিষয়ে ওই বাগানের মালিক রবিউল ইসলামের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বলেন, নবাবগঞ্জ উপজেলাকে মাদক মুক্ত করতে উপজেলা পরিষদ ও নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় এমন আরো অভিযান চালানো হবে। নবাবগঞ্জ উপজেলাতে মাদকের কোন স্থান থাকবেনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status