ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বোমা ফাটিয়ে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১
নতুন সময় প্রতেবেদক
প্রকাশ: Wednesday, 19 June, 2019, 11:23 AM

বোমা ফাটিয়ে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

বোমা ফাটিয়ে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম সানি হোসেন (৩০)। যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।

বোমার স্প্লিন্টারে দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন- শহরের শংকরপুর এলাকার ফারুক হোসেনের ছেলে হৃদয় হাসান নয়ন (৩০) ও অশোক কুমারের ছেলে আনন্দ (৩০)।




প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, “রাত সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের সামনে বসেছিলেন নয়ন, আনন্দসহ তার বন্ধুরা।

ওই সময় দুটি মোটরসাইকেলযোগে শংকরপুর মুরগি ফার্ম এলাকার ধনু মিয়ার ছেলে সানিসহ কয়েক যুবক সেখানে গিয়ে একটি বোমার বিস্ফোরণ ঘটায়।

বোমার স্প্লিন্টারে নয়ন ও তার বন্ধু আনন্দ জখম হন। এরপর নয়নের অপর সঙ্গীসহ টার্মিনালে থাকা লোকজন ধাওয়া দিয়ে সানিকে পাকড়াও করে। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় লোকজন বোমায় আহত নয়ন ও আনন্দকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

যশোর জেনারেল হাসপাতালের ডা. অহেদুজ্জামান আজাদ বলেন, হাসপাতালে আনার পর তাকে অক্সিজেনসহ প্রয়োজনীয় সাপোর্ট দিলেও সানি তা রিসিভ করেনি। রাত পৌনে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। আহত নয়নের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

ওসি জানান, স্থানীয়রা সানিকে ব্যাপক মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় সানিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর সানি মারা যায়।

পরিবারের পক্ষ থেকে মামলা করা না হলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানান ওসি অপূর্ব হাসান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status