ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ জেতার পর ভাইরাল শাকিব-জয়াও!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 6:17 PM

বাংলাদেশ জেতার পর ভাইরাল শাকিব-জয়াও!

বাংলাদেশ জেতার পর ভাইরাল শাকিব-জয়াও!

সাকিব আল হাসানের অনবদ্য সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল বাংলাদেশ। সঙ্গে ছিল লিটন দাসের অপরাজিত ৯৪ রান। সোমবার টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ৩২২ রানের লক্ষ্য দাঁড় করায় ক্যারিবীয়রা। এর আগে সর্বোচ্চ ৩১৮ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল টাইগারদের। সেটি গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে।




ওয়েস্ট ইন্ডিজের জবাবে সাকিবের ৯৯ বলে অপরাজিত ১২৪ ও লিটন দাসের ৬৯ বলে অপরাজিত ৯৪ রানে দাপুটে জয় তুলে নেয় টাইগাররা। সেটি ৫১ বল বাকি থাকতেই।

সাকিবের ব্যাটিং-এর টান টান উত্তেজনার মাঝে তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে দেখা যায় টিভি পর্দায়। দুই হাত মুখের কাছে জড়ো করে দেখছিলেন কী হয়!

সেই দৃশ্যের সঙ্গে অনেকে মিলিয়েছেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ সিনেমার শাকিব খান ও জয়া আহসানের দৃশ্যকে। যেখানে ক্রিকেটার চরিত্রে ছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার, তার বিপরীতে ছিলেন ঢাকা-কলকাতার নায়িকা।

গ্যালারি তখন উত্তেজনায় ফুঁসছিল। আর জয়া প্রেমিককে অনুপ্রেরণা দিতে গিয়ে বলছেন, “মারো, মারো।” যদিও নায়িকার অভিব্যক্তি ও পরিস্থিতি মিলিয়ে প্রায়ই দৃশ্যটিকে ট্রোল হিসেবে ব্যবহার করা হয়। চলতি বিশ্বকাপের বাংলাদেশের ম্যাচ চলাকালে বারবার ভিডিওটি শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোমবারের ম্যাচে অনবদ্য জুটি গড়েছিলেন সাকিব ও লিটন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া আরেকটি ছবিতে দেখা যায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ সিনেমায় শাকিব খানের সহশিল্পীর জার্সিতে লেখা লিটন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status