ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
লিটনকে নিয়ে মজা করতে গিয়ে বিপদে যুবক! (ভিডিও)
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 3:30 PM

ছবি : ভিডিও থেকে নেয়া (ইনসেটে লিটন দাস)

ছবি : ভিডিও থেকে নেয়া (ইনসেটে লিটন দাস)

লিটন দাস ৮০ রান করতে পারলেই লুঙ্গি পরে অফিসে যাবেন, ফেসবুক স্টাটাসে এমনটা জানিয়েছিলেন সিদরাতুল মুনতাহা নামের এক যুবক। বাংলাদেশের দারুণ জয়ে তিনি শার্ট ও লুঙ্গি পরে অফিস যেতে বাধ্য হলেন।




বাংলাদেশ-উইন্ডিজ ম্যাচের পরদিন ১ মিনিট ৫৭ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। সেখানে দেখা যায় স্টাটাস দেয়া ওই ব্যক্তিকে অফিসের প্রবেশ মুখে আঁটকে রাখেন তার সহকর্মীরা। লুঙ্গি না পরায় তাকে কোনোভাবেই ঢুকতে দেয়া হচ্ছিলো না। তখন ওই ব্যক্তি বারবার বলতে থাকে, ‘ভুল হয়ে গেছে ভাই।’

ভিডিওতে আরো দেখা যায়, সবশেষে বাধ্য হয়ে সিড়িঘরের পাশে দাঁড়িয়ে প্যান্টের উপরই লুঙ্গি পরে নেয় ওই ব্যক্তি। পরে শার্ট ও লুঙ্গি পরিহিত অবস্থায় অফিসে প্রবেশ করেন তিনি। এ সময় সহকর্মীরা হাসি ও করতালির মাধ্যমে অফিসে স্বাগতম জানায় তাকে।

গত সোমবার ছিল বিশ্বকাপে বাংলাদেশের চতুর্থ ম্যাচ। ক্যারিবীয়ানদের বিপক্ষে লিটন দাস ৯৪ রানে অপরাজিত থাকেন। ম্যাচটিও জিতে নেয় বাংলাদেশ। তাই মজা করে দেয়া স্টাটাস কাল হয়ে দাঁড়ায় ওই ব্যক্তির জন্য।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status