|
সোহেল তাজের ভাগিনার খোঁজ পাওয়া যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
|
সোহেল তাজের ভাগিনার খোঁজ পাওয়া যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সুরক্ষাসেবা বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোহেল তাজের ভাগিনার বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। আমি মনে করি; তার ভাগিনা কোথাও গিয়ে থাকলে সে ফিরে আসবে। না হলে এর মধ্যে আমাদের যে পুলিশ কর্মকর্তারা আছেন তারা আইনগত ব্যবস্থা নেবেন। এ সময় ডিআইজি মিজান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনারা সবই দেখছেন। ডিআইজি মিজান সে অলরেডি সাসপেন্ড হয়েছেন। তার বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। তিনি অপরাধ করে থাকলে অবশ্যই শাস্তি পেতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
