ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 3:43 PM

সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেয়া সেই দৃশ্য

সিসি ক্যামেরার ফুটেজ থেকে নেয়া সেই দৃশ্য

বরিশালের সদর রোডে শুক্রবার সকালে ক্লিনিক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেছে এক চিহ্নিত সন্ত্রাসী। এ সময় ক্লিনিকের ম্যানেজারকে মারধর ও মাথায় অস্ত্র ঠেকিয়ে খালি চেকে সাক্ষর নেয়ার চেষ্টা করে তারা। এমনকি চাঁদা না পেলে ইয়াবা দিয়ে ফাঁসানো ও হাত-পা কেটে ফেলার হুমকিও দেয়া হয়েছে।

এ ঘটনায় সোমবার রাতে চিহ্নিত সন্ত্রাসী রফিকুল ইসলাম রাজুর বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী প্রাইম ডায়াগনস্টিকের চেয়ারম্যান মো. মজিবুল হক।




প্রাইম ডায়াগনস্টিকের ম্যানেজার ইকবাল হোসেন আরিফ জানান, শুক্রবার সকালে রাজুসহ কয়েকজন তাকে বাইরে নিয়ে যায়। ওই সময় রাজুর কোমরে পিস্তল ও তার সহযোগীর কাছে ধারালো অস্ত্র ছিলো। তারা আরিফকে মারধর করে প্রতি মাসে মালিকের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা এনে দিতে বলে। চাঁদার অগ্রিম হিসেবে খালি চেকে সাক্ষর করিয়ে নেয়ার চেষ্টা করে। পরে ইয়াবা বের করে পুলিশে ধরিয়ে দেয়ার হুমকি দেয়। মালিকের বাসায় গিয়ে হাত-পা কেটে নেয়ার হুমকিও দেয় রাজু।

ওই ক্লিনিকের এমডি কামাল সরদার জানান, দুই যুগের বেশি সময় ধরে তিনি ক্লিনিক ব্যবসা করছেন। শুরু থেকেই রাজু বিভিন্ন সময় তার কাছ থেকে চাঁদা নিৎ। রোগীর স্বজন পরিচয়ে তার ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন টেস্ট করিয়ে নামমাত্র টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করতো। এ কারণ তিন বছর ধরে রাজুকে এড়িয়ে চলছেন কামাল।

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, মাথায় অস্ত্র ঠেকিয়ে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ গ্রহণ করা হয়েছে। ওই ঘটনা আরেকটি ক্লিনিকের সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে। অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status