ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
কিয়ারাকে স্বমেহনের দৃশ্য শিখিয়েছিলেন করণ জোহার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 18 June, 2019, 11:34 AM

কিয়ারাকে স্বমেহনের দৃশ্য শিখিয়েছিলেন করণ জোহার!

কিয়ারাকে স্বমেহনের দৃশ্য শিখিয়েছিলেন করণ জোহার!

করণ জোহারের ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরি’তে কিয়ারা আডবানির স্বমেহনের দৃশ্যটি নজর কেড়েছিল দর্শকের। এককথায় তার অনবদ্য অভিনয় দাগ কেটেছিল ভক্তদের মনে। অবশ্য সমালোচনাও কম হয়নি।

ওই দৃশ্যের জন্য বহুবার সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছেন নায়িকা। আলোচিত ও সমালোচিত সেই দৃশ্যটি নাকি করণ জোহারই শিখিয়ে দিয়েছিলেন কিয়ারাকে। সম্প্রতি অভিনেত্রী নেহা ধুপিয়ার চ্যাট শো-তে উপস্থিত হয়ে এ কথা জানান তিনি।




নেহা ধুপিয়া তার শোয়ে স্বমেহনের ক্লাইম্যাক্স নিয়ে সরাসরি প্রশ্ন করেন কিয়ারাকে। জানতে চান, কীভাবে ক্যামেরার সামনে স্বমেহনের অমন চমৎকার অভিনয় করলেন তিনি।

জবাবে অভিনেত্রী জানান, ‘করণ জোহার আমাকে সবটাই শিখিয়ে দিয়েছিলেন। একেবারে না হেসে দৃশ্যটি করতে বলেছিলেন আমাকে। ওই রাতের আগে আমি খুব নার্ভাস ছিলাম। গুগলে সার্চ করে দেখেছিলাম কীভাবে নারীরা স্বমেহনের ক্ষেত্রে ভাইব্রেটর ব্যবহার করে। আগলি ট্রুথের বেশ কয়েকটা সিনও দেখেছিলাম।’

তিনি আরও জানান, করণ জোহার তার চোখ দিয়েই পুরো অভিনয়টা করতে বলেছিলেন। করণ জোহারের ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরি’তে কিয়ারা একজন অতৃপ্ত স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। তার স্বামীর চরিত্রে ছিলেন ভিকি কৌশল। এই নায়িকা বর্তমানে শাহিদ কাপুরের বিপরীতে ‘কবীর সিং’ ছবির প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত। ছবিটি মুক্তি পাবে ২১ জুন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status