|
নেইমারের দাম কমে গেছে ১০০ মিলিয়ন!
নতুন সময় ডেস্ক
|
|
মাঠ ও মাঠের বাইরের নানা ঘটনা প্রভাব ফেলছে নেইমারের ক্যারিয়ারে। এএফপি ফাইল ছবি দাম কমার যৌক্তিক কারণও অবশ্য আছে। ঘন ঘন চোটে পড়াটা গত মৌসুমের শেষের দিকে বেশ ভুগিয়েছে নেইমারকে। ফরাসি পত্রিকা লেকিপ জানিয়েছে, দুই বছর আগে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে দলটির মাত্র ৫২ শতাংশ ম্যাচে মাঠে নামতে পেরেছেন নেইমার। যেখানে একই সময়ে ক্রিস্টিয়ানো রোনালদো খেলেছেন ৭৭ শতাংশ ম্যাচ, আর লিওনেল মেসি খেলেছেন ৮৭ শতাংশ ম্যাচ। এই মৌসুমে পিএসজির হয়ে লিগ ওয়ানে মাত্র ১৭টি ম্যাচে নামতে পেরেছেন নেইমার। চোটের কারণে খেলতে পারেননি চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও। যার খেসারত দিয়ে আরও একবার ইউরোপের সবচেয়ে আকর্ষণীয় টুর্নামেন্ট থেকে খালি হাতে বিদায় নিতে হয়েছে পিএসজিকে। গোড়ালির ইনজুরির কারণে খেলতে পারবেন না তিন দিন পর শুরু হতে যাওয়া কোপা আমেরিকাতেও। তবে শুধু চোট নয়, নেইমারের দাম কমে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে মাঠের বাইরের ঘটনাও। ঘরোয়া কাপের ফাইনালে রেনেঁর কাছে পেনাল্টিতে হেরে শিরোপা খোয়ানোর হতাশায় গ্যালারিতে এক দর্শককে ঘুষি বসিয়ে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। কিছুদিন আগে উঠেছে আরও বড় অভিযোগ। ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ এনে নেইমারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন ২৬ বছর বয়সী এক নারী। নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আনায় নেইমারের বিরুদ্ধে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগও এনেছে সাও পাওলো পুলিশ। তাঁর খোঁজে ব্রাজিলের ক্যাম্পে পর্যন্ত ঘুরে এসেছে পুলিশ। এই ঘটনার পরপরই নেইমারের সঙ্গে আর বিজ্ঞাপন নির্মাণ না করার ঘোষণা দিয়েছে আমেরিকান বহুজাতিক প্রতিষ্ঠান মাস্টারকার্ড। বিজ্ঞাপনী চুক্তি বাতিলের ঘোষণা আসতে পারে নাইকি ও রেড বুলের তরফ থেকেও। সব মিলিয়েই সময়টা ভালো যাচ্ছে না ২৭ বছর বয়সী এই তারকার। দলবদলের বাজার কাঁপিয়ে দেওয়া নেইমারের দাম কমে যাওয়ায় মাঠ ও মাঠের বাইরের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো প্রভাব ফেলেছে বেশ ভালোভাবেই। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
