|
উদ্দাম যৌনতায় ভরপুর ‘চরিত্রহীন-২’
নতুন সময় ডেস্ক
|
|
উদ্দাম যৌনতায় ভরপুর ‘চরিত্রহীন-২’ জানা যাচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘চরিত্রহীন’-এর অবলম্বনেই তৈরি করা হয়েছে এই ওয়েবসিরিজ। দেবালয় চক্রবর্তীর পরিচালনায় তৈরি ‘চরিত্রহীন’-এর প্রথমভাগ ইতিমধ্যেই নেট জনতার মন জয় করে নিয়েছিল। ‘চরিত্রহীন’-এর প্রথম ভাগে সম্পর্কের টানাপোড়েন, উদ্দাম যৌনতা, বিয়ে, বিচ্ছেদ সবকিছুকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন পরিচালক দেবালয়। পাশাপাশি দেবালয় ভট্টাচার্যের এই ওয়েব সিরিজ পুরনো ধ্যান ধারণা ভেঙে বাংলার সিনেমাপ্রেমীদের এক অন্য স্বাদ এনে দিয়েছিল। এবার চরিত্রহীন-২ নেটদুনিয়ার দর্শকদের কতটা মন কাড়ে এখন সেটাই দেখার বিষয়। আগামী ২১ জুন থেকে দেখা যাবে ‘চরিত্রহীন-২’। এতে নয়না গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস, মুমতাজ সরকার, সায়নী ঘোষ, সৌরভ চক্রবর্তী, শ্বেতা ভট্টাচার্য অভিনয় করেছেন। ওয়েবসিরিজটিতে বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন লগ্নজিতা চক্রবর্তী। এ প্রজন্মে ‘চরিত্রহীন’ লেখা হলে কেমন প্রেক্ষাপট তৈরি হত, সিজনে সেই ধারণাটাই দর্শককে দিতে চেয়েছেন দেবালয়। এই সিজনেও কিরণময়ীর ভূমিকায় থাকবে নয়না গঙ্গোপাধ্যায় আর তার স্বামী হারানের চরিত্রে গৌরব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
