ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
শিক্ষিত বেকারদের ভাতা দেয়ার পরিকল্পনা নেই সরকারের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 7:45 PM

ফাইল ছবি

ফাইল ছবি

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, শিক্ষিত বেকার জনগোষ্ঠীকে ভাতা দেয়ার কোনো পরিকল্পনা নেই বর্তমান সরকারের। মঙ্গলবার সংসদে সরকার দলীয় এমপি শফিকুল ইসলাম শিমুল ও নারী এমপি বেগম হাবিবা রহমান খানের আলাদা প্রশ্নের জবাবে সংসদে মন্ত্রী এ তথ্য জানান।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমানে দেশের প্রতিটি জেলা সদরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক একটি করে, সর্বমোট ৮৫টি সরকারি শিশু পরিবার (এতিমখানা) পরিচালিত হচ্ছে।




তিনি বলেন, প্রত্যেকটি উপজেলায় একটি করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার নামে সরকারি এতিমখানা স্থাপনের বিষয়টি মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।

বেগম হাবিবা রহমান খানের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে ঢাকার মিরপুরে একটি অটিজম রির্সোস সেন্টার আছে। এছাড়া এ ফাউন্ডেশনের আওতায় দেশের ৬৪ জেলায় এবং ৩৯টি উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু আছে।

প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে। এগুলো চালু হলে সেখানে একটি করে অটিজম কর্নার চালু করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status