ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
বিশ্বকাপের মাঝপথেই ভারতের বড় দুঃসংবাদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 5:32 PM

বিশ্বকাপের মাঝপথেই ভারতের বড় দুঃসংবাদ

বিশ্বকাপের মাঝপথেই ভারতের বড় দুঃসংবাদ

বিশ্বকাপের মাঝপথেই দুঃসংবাদ পেল আসরের হট ফেবারিট ভারত। ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন দলটির ইনফর্ম ব্যাটসম্যান শিখর ধাওয়ান।

গত (রোববার) অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৯ বলে ১১৭ রানের দারুণ এক ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক ছিলেন ধাওয়ান। সেই ইনিংসটি খেলার পথেই অজি পেসার কল্টার নাইওলের এক ডেলিভারিতে বাঁ হাতের আঙুলে চোট পান এই ব্যাটসম্যান। চোটের জন্য দলের হয়ে পরের ইনিংসে আর ফিল্ডিংয়েই নামতে পারেননি।




চোটের প্রাথমিক পরীক্ষার পর ধারণা করা হচ্ছে, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন ধাওয়ান। তবে এটুকু নিশ্চিত, ভারতের হয়ে আগামী দুই ম্যাচ নিউজিল্যান্ড ও চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।

বিশ্বকাপের মাঝে ধাওয়ানের ছিটকে পরাটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভারতের জন্য। কেননা যে কোনো আইসিসি টুর্নামেন্টে দলটির হয়ে সবসময়ই দুর্দান্ত ফর্মে থাকেন এই ব্যাটসম্যান। ভারতীয়দের মধ্যে শচিন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির পর আইসিসি টুর্নামেন্টে ৬ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্রমতে, ধাওয়ানের বদলি হিসেবে ডাকা হতে পারে রিশাভ পান্ত অথবা শ্রেয়াস আইয়ারকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status