|
ম্যাচ না হওয়ার শংকায় টাইগাররা
নতুন সময় ডেস্ক
|
|
ম্যাচ না হওয়ার শংকায় টাইগাররা মঙ্গলবার ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে ব্রিস্টলে, সঙ্গে প্রচণ্ড বাতাস। মাঝে আধা ঘণ্টার জন্য বৃষ্টি কমলেও রিপোর্ট লেখা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বলতে গেলে মেঘ-বৃষ্টির লুকোচুরি চলছে সেখানে। মাঠ পরিদর্শন করলেও অফিসিয়ালি এখনো কোন সিদ্ধান্ত আসেনি। আবহাওয়া রিপোর্টে ব্রিস্টলে সারাদিন বৃষ্টি হওয়ার কথা বলা আছে। এমনকি পুরো সপ্তাহ জুড়েই চলবে! ফলে ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আজকের ম্যাচ শুরু হওয়ার কথা বিকাল সাড়ে ৩টায় হলেও এখনো কোন আপডেট পাওয়া যায় নি। অবশ্য এই বৃষ্টির কারণে আগে থেকেই পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিল আইসিসি। দুই দলকেই বলা হয়েছে বৃষ্টি হলে হোটেল থেকে যেন বের না হন তারা। আকাশের অবস্থা দেখেই মাঠে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে ক্রিকেটারদের। বৃষ্টি থামার পর খেলা শুরু হলে ওভার কমে আসবে। মাশরাফী তাই আবহাওয়া নিয়ে ভীষণ চিন্তিত। তিনি বলেন, ‘ওভার কমে গেলে আমাদের জন্য সমস্যা হবে। তবে যা-ই হোক, সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা অবশ্য পুরো ম্যাচই খেলতে চাই।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
