|
ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার
নতুন সময় ডেস্ক
|
![]() ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার ওই ছাত্রী পুলিশকে জানিয়েছে, রাতে হঠাৎ শব্দ পেয়ে ঘুম ভেঙ্গে যায় তার। তখন সে দেখতে পায় তাদের বাড়িতে ঢুকে পড়েছে তারই মাদ্রাসার উর্দুর শিক্ষক শাহিদ। কোনও শব্দ করার আগেই তার মুখে কাপড় বেঁধে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে শাহিদ। মেয়েটির পরে ঘটনাটি বাড়িতে জানায়। এরপর অভিভাবক ও গ্রামবাসীরা শাহিদকে গণধোলাই দেয়। তবে উন্মত্ত জনতার হাত থেকে প্রাণ বাচিয়ে পালিয়ে যায় শাহিদ। এদিকে সোমবার বাস ধরার জন্য অপেক্ষা করার সময় শাহিদকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসপি অবিনাশ পান্ডে জানিয়েছেন, ঘটনার তদন্তে পুলিশে দুটি দল কাজ করছে। যত দ্রুত সম্ভব শাহিদের বরুদ্ধে চার্জশিট দেয়ার চেষ্টা চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
